ATN
শিরোনাম
  •  

জয়ে শেষ কিংসের, বড় জয়ে রানার্সআপ আবাহনী

         
জয়ে শেষ কিংসের, বড় জয়ে রানার্সআপ আবাহনী

জয়ে শেষ কিংসের, বড় জয়ে রানার্সআপ আবাহনী

জয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুম শেষ করলো শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। বড় জয়ে শেষ টেনে রানার্সআপ ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পাঁচে থেকে শেষ করলো গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। জোড় বেঁধে নেমে গেল দুই প্রতিবেশী ক্লাব আরামবাগ ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল।

আগের ম্যাচেই শিরোপা পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘ নয় মাসের অপেক্ষাটা মধুরই হলো বসুন্ধরা কিংসের। লিগের শেষ রাউন্ডে অবনমিত ইয়ংমেন্সকে ৪-১ গোলে হারিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের উৎসব করলো তারা নিজেদের মাঠে।

আজ ১৮তম বা শেষ রাউন্ডের ম্যাচে মূল আগ্রহ ছিল ছয়বারের আরেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, না ফর্টিস রানার্সআপ ট্রফিটা পায় সেটি দেখার। পারেনি ফর্টিস। আবাহনী যখন মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে, তখন ফর্টিস গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে পিব্লিউডির সঙ্গে। ড্র হয়েছে রহমতগঞ্জ-বাংলাদেশ পুলিশ ম্যাচটিও, তবে গোলশূন্য।

শিরোপা রক্ষার লড়াইয়ে অনেক আগেই পিছিয়ে পড়া মোহামেডান শেষ ম্যাচে পেল বড় জয়ের সান্ত্বনা। সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকের সুবাদে ব্রাদার্সকে তারা ৫-০ গোলে উড়িয়ে দিল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

রিপোর্ট : প.কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ