যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, সেটি দেশের স্বার্থ রক্ষা করেই হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, সেটি দেশের স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জিসোমিয়া ও আকসা-এই দুই সামরিক চুক্তি ওয়াশিংটনের সঙ্গে কবে সই হচ্ছে, সেই প্রশ্নের উত্তর না দিয়ে প্রতিমন্ত্রী বলছেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও।
বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত ৪ ধরনের সামরিক চুক্তি সই করে। যার শুরুটা হয় জিসোমিয়া চুক্তি দিয়ে। জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া চুক্তিটি মূলত সামরিক গোপন তথ্য বিনিময় ও সেইসব তথ্য গোপন রাখার চুক্তি।
দ্বিতীয় যে চুক্তিটি যুক্তরাষ্ট্র করে থাকে, তার নাম আকসা। অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট- আকসা মূলত অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি।
তৃতীয়টি যৌথ অভিযানে অস্ত্র ও সহযোগিতা বিনিময়ের চুক্তি সিজমোয়া এবং চতুর্থটি মিসাইল, ড্রোন শনাক্তের মতো স্পর্শকাতর তথ্য বিনিময় চুক্তি যেটির নাম বেকা।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র জিসোমিয়া এবং আকসা চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আবারও আলোচনায় এই দুই চুক্তি।
যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর শেষে দেশে আসার পর আজ শনিবার নিজ মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাবার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন এই দুই চুক্তি নিয়ে-জিসোমিয়া ও আকসা এই দুই সামরিক চুক্তি ওয়াশিংটনের সঙ্গে খুব শিগগিরই সই হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে নানান স্টেক হোল্ডার জড়িত।
নিজের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সামরিক চুক্তি নিয়ে কোনো আলোচনায় হয়নি বলে জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রিপোর্ট : অ/মা. হা