নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলায় আবারও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিলের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ১৬ মে তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহীম খলিল আদালতে খায়রুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো ও হয়রানি না করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান। পরে তার আইনজীবীরা জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আপাতত আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল আপিল বিভাগ খায়রুল হকের জামিন বহাল রাখে। তার বিরুদ্ধে থাকা মোট সাতটি মামলার সবগুলোতেই তিনি জামিনে ছিলেন। এর মধ্যেই নতুন করে আরেক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে খোবাইব নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স