চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত, আহত ১
চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সামি চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত।
আহত তানবীর ইসলাম জয়কে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হয়েছিল। দুপুরে আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স