ATN
শিরোনাম
  •  

দক্ষিণ কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১ ব্যক্তি আটক

         
দক্ষিণ কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১ ব্যক্তি আটক

দক্ষিণ কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১ ব্যক্তি আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শাহ পরান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দিরের পাশের জঙ্গল থেকে আটক করা হয় তাকে।

আটক শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি বাসার সামনে খেলাধুলা করছিল ওই সময় অভিযুক্ত ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যান। বিষয়টি স্থানীয় এক অটোচালকের নজরে এলে তিনি দ্রুত র‌্যাব-১০ এর টহলরত সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।

র‍্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) তাপস কর্মকার জানান, ‘শিশুটিকে ধরে নিয়ে যাচ্ছে-এমন খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। আটক শাহ পরানকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ