ATN
শিরোনাম
  •  

ফ্রিডমের নতুন ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’, থাকছে আকর্ষণীয় পুরস্কার

         
ফ্রিডমের নতুন ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফ্রিডমের নতুন ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’, থাকছে আকর্ষণীয় পুরস্কার

দেশের জনপ্রিয় নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ নতুন কনজ্যুমার প্রোমোশন ক্যাম্পেইন চালু করেছে। “স্কুটি নাকি গোল্ড?” শিরোনামের এই আয়োজনের মাধ্যমে ক্রেতারা স্কুটি কিংবা স্বর্ণ জয়ের সুযোগ পাবেন।

এসিআই লিমিটেডের ব্র্যান্ড ‘ফ্রিডম’ দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্যসুরক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পেইনে অংশ নিতে দেশের যেকোনো প্রান্তের নারী ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত প্যাক কিনতে হবে। পণ্য ক্রয়ের পর প্যাকেটে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।

জানা গেছে, এই ক্যাম্পেইন আগামী জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জনপ্রিয় নিউজ চ্যানেলগুলোতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বশেষ আপডেট ও নতুন তথ্য পেতে ‘ফ্রিডম’-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ ফলো করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ