প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যাকে নিয়ে কটুক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। শনিবার (২৩ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারেও প্রকাশ করেন।
নোটিশে বলা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশদাতা নিজেও এতে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স