ATN
শিরোনাম
  •  

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

         
ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী বর্তমানে গাড়িবহরসহ ময়মনসিংহের পথে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দিনের প্রথম কর্মসূচি হিসেবে দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোয় স্বল্প বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। একই অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধনও করবেন তিনি।

দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সবশেষে সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম ত্রিশাল সফর।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ