ATN
শিরোনাম
  •  

তাপপ্রবাহে পুড়ছে দেশ, আজ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আভাস

         
তাপপ্রবাহে পুড়ছে দেশ, আজ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আভাস

তাপপ্রবাহে পুড়ছে দেশ, আজ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আভাস

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বর্তমানে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

তবে এর মধ্যেই আজ শনিবার দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও আজ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ