ফোডেন-পালমারদের ছাড়াই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে ঘোষিত দলে জায়গা হয়নি ফিল ফোডেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারের মতো তারকাদের। শুধু তাই নয়, ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন হ্যারি ম্যাগুয়ার, লুক শ, অ্যাডাম হোয়ার্টন এবং মর্গান গিবস-হোয়াইটও।
দল নির্বাচন নিয়ে ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেন, অভিজ্ঞ কয়েকজন ফুটবলারকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তিনি জানান, গত তিন দিনে অনেক ফোনকল করতে হয়েছে এবং বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এখন দল নিয়ে তিনি স্বস্তি ও রোমাঞ্চ অনুভব করছেন। দলের সঙ্গে বিমানে ওঠার অপেক্ষায় আছেন বলেও জানান টুখেল।
এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি ফিল ফোডেন। একইভাবে চেলসির কোল পালমারও ছিলেন ছন্দহীন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
তবে দলে সুযোগ পেয়েছেন অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ওলি ওয়াটকিনস এবং ইভান টনি। আন্তর্জাতিক বিরতির পর ভিলার হয়ে দশ গোল করেছেন ওয়াটকিনস।
ইনজুরি থাকা সত্ত্বেও স্কোয়াডে রাখা হয়েছে টিনো লিভরামেন্টো ও ডিজেড স্পেন্সকে। উরুর চোটে গত এক মাস মাঠের বাইরে রয়েছেন লিভরামেন্টো। অন্যদিকে চোয়ালের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি স্পেন্স।
বিশ্বকাপে ‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন গানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক :
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড
ডিফেন্ডার :
রিস জেমস, এজরি কোনসা, জারেল কোয়ানসাহ, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, ডিজেড স্পেন্স, টিনো লিভরামেন্টো
মিডফিল্ডার :
ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে
ফরোয়ার্ড :
হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স