ATN
শিরোনাম
  •  

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

         
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ঝিনাইদহে তার ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি হকিস্টিক দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা ঝিনাইদহে অবস্থান করছিলেন। জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল ছোড়া হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তিনি নিজেও কিল-ঘুষির শিকার হয়েছেন বলে জানান।

নাসীরুদ্দীন আরও বলেন, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তারা বর্তমানে থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও হামলার প্রস্তুতি নিচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ