ATN
শিরোনাম
  •  

নাটোরের লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

         
নাটোরের লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

নাটোরের লালপুরে বজ্রপাতে ইটাভাটা শ্রমিকের মৃত্যু

নাটোর জেলার লালপুর উপজেলায় বজ্রপাতে এসকেন আলী ভোলা নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় এ ঘটনা ঘটে।

মৃত এসকেন আলী ভোলা বালিতিতা ইসলামপুর গ্রামের আদু প্রামানিকের ছেলে। আহত নারী শ্রমিক শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বেলা ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় তাদের ওপর বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হন ইটভাটা শ্রমিক এসকেন আলী ভোলা ও শাপলা খাতুন। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এসকেন আলীকে মৃত ঘোষণা চিকিৎসক। এদিকে শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ