স্থানীয় সরকার নির্বাচনই এখন ইসি’র সবচেয়ে বড় চ্যালেঞ্জ
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতোই শান্তিপূর্ণ স্থানীয় নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।
আজ রোববার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এদিন সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস- এনফ্রেল এর ব্রিফিংয়ে সিইসি, দেশের মঙ্গলের জন্য স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সরকারের সহায়তা প্রত্যাশা করে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শূন্যতা তৈরী হয় স্থানীয় সরকারে। নাগরিক সেবা চালু রাখতে উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তবে নির্বাচিত জনপ্রতিনিধি ফেরাতে জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।
তবে এতগুলো নির্বাচন আয়োজনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। এর বড় কারণ সহিংসতার শঙ্কা।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস- এনফ্রেল। তাদের মতে, এবারের জাতীয় নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ।
জাতীয় নির্বাচনের মাধ্যমে অর্জিত আস্থাকে টেকসই রূপ দিতে ইসি’র প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
রিপোর্ট : সা. সু/মা. হা