দুর্দান্ত জয়ে ৩০ বছরের শিরোপাখরা কাটালো অ্যাস্টন ভিলা
দুর্দান্ত জয়ে ৩০ বছরের শিরোপাখরা কাটালো অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা।
ক্লাবটির ১৫২ বছরের ইতিহাসে এত দিন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ১৯৮২ সালে ইউরোপিয়ান জয়। রটারডামে সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারায় অ্যাস্টন ভিলা। সেই ঐতিহাসিক মুহুর্ত আবারও ফিরে আসলো। সবমিলিয়ে ৩০ বছর এবং ইউরোপের মঞ্চে ৪৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পেল ভিলা। ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে এদিন ভিলা খেলেছে সাদা জার্সিতে। ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একই রঙের জার্সি পরে খেলেছিল তারা।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ৪১ মিনিটে দারুন এক ভলিতে ভিলাকে এগিয়ে নেন তিলেমানস। প্রথমার্ধে যোগ করা সময়ে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রজার্স গোল করে ফ্রাইবুর্গের ওপর ভিলার আধিপত্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলে সব কটি জিতেছেন মার্তিনেজ। এর মধ্যে আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা।
এদিকে এ টুর্নামেন্টের পঞ্চম শিরোপা জিতলেন ভিলা কোচ উনাই এমেরি। এর আগে সেভিয়ার হয়ে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার এবং ২০২১ সালে ভিয়ারিয়ালের হয়ে একবার এই ট্রফি জেতেন।
অন্যদিকে, ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো শিরোপার স্বপ্ন দেখেছিল ফ্রাইবুর্গ। তবে শক্তিশালী অ্যাস্টন ভিলার বিপক্ষে তারা খুব একটা সুবিধা করতে পারেনি।
ইউরোপীয় ফুটবলে প্রিমিয়ার লিগের আধিপত্য আরও জোরালো হলো। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার এই শিরোপা জেতার পর এবার জিতল ভিলা। এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল এবং কনফারেন্স লিগের ফাইনালে ক্রিস্টাল প্যালেস খেলবে, ফলে ইংল্যান্ডের সামনে এক বিরল মহাদেশীয় ট্রফি ‘হ্যাট্রিক’-এর হাতছানি।
রিপোর্ট : কা/মা. হা