ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘বিচার কার্ড’ চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২০ মে) রাতে কুমিল্লার নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় এনসিপির আয়োজিত এক পথযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথযাত্রায় সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “আজ সাত বছরের শিশুর ওপর যে নৃশংস ঘটনা ঘটেছে, তা পুরো রাষ্ট্রের জন্য লজ্জাজনক। মানুষ আজ ন্যায়বিচার পাওয়া নিয়ে হতাশ।”
তিনি আরও বলেন, “সরকার জনগণকে বিভিন্ন কার্ড দিলেও এখন সবচেয়ে জরুরি হলো ‘জাস্টিস কার্ড’। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ দ্রুত ও নিশ্চিত ন্যায়বিচার পাবে।”
চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জনগণ ভবিষ্যতে সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস