ATN
শিরোনাম
  •  

সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

         
সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

সেপটিক ট্যাংক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস জমে এই মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতরা হলেন গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে দুইজন সেপটিক ট্যাংকে নামেন কাজের জন্য। তারা দীর্ঘ সময়েও ফিরে না আসায় পরে আরও দুইজন নামেন তাদের খুঁজতে। পরে সবাই বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন এবং মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্যরা পরে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ