নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মধ্যে সমঝোতা
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং শীর্ষ স্থানীয়ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল- উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বুধবার রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শাহিদ আহমাদ আব্দুল্লাহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নভোএয়ারের সম্মানিত যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। একইভাবে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের গ্রাহকরাও নভোএয়ারের প্রমোশনাল অফার সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ক্রস-প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং বাড়তি সুবিধা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল বিশ্বাস করে, এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা নিশ্চিত করা আরও সুদৃঢ় করবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপনন ) সোহেল মজিদ বলেন, "গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহক সেবা উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করবে।”
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস