বনশ্রীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার ‘আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ’ মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ওই মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আজ (বুধবার) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে গত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আব্দুল্লাহর শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স