শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নেতৃত্বগুণ, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বুধবার (২০ মে) রাজধানীর বেইলী রোডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, তিনি শুধু গার্ল গাইডস সদস্যদের মাঝেই নন, বরং ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের সম্ভাবনাময় প্রজন্মের মাঝেও উপস্থিত রয়েছেন। তার ভাষায়, বর্তমান শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে এবং সরকার এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা বিশ্বপর্যায়েও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
তিনি আরও বলেন, নতুন কারিকুলামে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবজীবনভিত্তিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা শিখবে কীভাবে দায়িত্বশীল নাগরিক হতে হয়, নিজেদের স্কুল, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হয় এবং সমাজ ও দেশের প্রতি সচেতন আচরণ করতে হয়।
প্রতিমন্ত্রীর মতে, শৈশব হওয়া উচিত আনন্দের মাধ্যমে শেখার সময়। শিশুদের ওপর অতিরিক্ত চাপ বা ভারী বইয়ের বোঝা চাপিয়ে দেওয়ার পরিবর্তে গল্প, সৃজনশীলতা ও আনন্দঘন শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হবে নতুন কারিকুলামে।
অনুষ্ঠানে নীল কমল অ্যাওয়ার্ডপ্রাপ্ত হলদে পাখির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের অর্জন দেশের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
এবার সারা দেশ থেকে মোট ৫৭ জন হলদে পাখি সদস্যকে নীল কমল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গার্ল গাইডস নেতা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স