ATN
শিরোনাম
  •  

ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরার ভিড়, ক্ষোভ ঝাড়লেন সালমান খান

         
ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরার ভিড়, ক্ষোভ ঝাড়লেন সালমান খান

ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরার ভিড়, ক্ষোভ ঝাড়লেন সালমান খান

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান অন্যায় কিংবা আত্মসম্মানের প্রশ্নে বরাবরই স্পষ্টভাষী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ বার্তায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেতা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে সালমান খানকে দেখা গেলে তাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। ছবি ও ভিডিও ধারণের জন্য তাদের অতিরিক্ত আগ্রহ মোটেও ভালোভাবে নেননি তিনি। রেস্টুরেন্ট থেকে শুরু করে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গাতেও তারকাদের ব্যক্তিগত মুহূর্তকে ‘কনটেন্টে’ পরিণত করার প্রবণতায় ক্ষুব্ধ হন বলিউডের এই সুপারস্টার।

বিশেষ করে হাসপাতালের মতো কঠিন পরিস্থিতিতে কাউকে ক্যামেরাবন্দি করে তা থেকে অর্থ উপার্জনের মানসিকতাকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন সালমান।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সংবাদমাধ্যমের প্রতি নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। সালমান লেখেন, তিনি সবসময় সংবাদমাধ্যমকে সম্মান করেছেন এবং তাদের কাজের স্বাধীনতাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি সবসময় চেয়েছেন, তারা যেন নির্বিঘ্নে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।

তবে মানুষের দুঃখ-কষ্টকে পুঁজি করে ব্যবসা করার এই প্রবণতা তাকে গভীরভাবে হতাশ করেছে। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, একজন মানুষের জীবনের চেয়ে কি একটি ছবি বেশি গুরুত্বপূর্ণ? একই সঙ্গে ৬০ বছর বয়সেও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বলেও জানান। এমনকি প্রয়োজন হলে জেলেও যেতে রাজি আছেন বলে মন্তব্য করেন এই অভিনেতা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ