ভুলের মাশুল গুনে সিরিজ হার, স্বীকার করলেন শান মাসুদ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগাররা তোলে ২৭৮ রান, আর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ৩৯০ রান। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। এরপর স্বাগতিকরা পাকিস্তানের সামনে দাঁড় করায় ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। তবে শেষ পর্যন্ত শান মাসুদের দল ৩৫৮ রানেই থেমে যায়।
ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার কথাই সামনে আনেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি বলেন, চতুর্থ ইনিংসে ৩৬০ রানের কাছাকাছি পৌঁছালে সাধারণত জয়ের আশা থাকে, কিন্তু আগের তিন ইনিংসের ভুলই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তার মতে, সেসব ভুলের কারণেই লক্ষ্যটা অনেক বড় হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট পড়ার পরও লিটন দাসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে ওঠাকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন শান। তিনি বলেন, শেষ চার উইকেটে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ রান যোগ করেছে এবং পাকিস্তান গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে।
ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক। তিনি জানান, ১৪২ রানে ৪ উইকেট থাকা অবস্থায় দুই সেট ব্যাটসম্যান ক্রিজে থাকলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। টেস্ট ক্রিকেটে এমন অবস্থান থেকে বড় স্কোর গড়া জরুরি ছিল বলে মন্তব্য করেন তিনি। শানের মতে, প্রথম তিন ইনিংসের ভুলের কারণেই শেষ দুই দিনের লড়াই জয়ে রূপ নেয়নি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স