ATN
শিরোনাম
  •  

এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’, কবে থেকে দেখা যাবে

         
এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’, কবে থেকে দেখা যাবে

এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’, কবে থেকে দেখা যাবে

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার ও সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছে হইচই।

প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী এবার এটি অনলাইন দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।

তানিম নূর পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। ঈদুল ফিতরে মুক্তির পর থেকে বাংলাদেশে সিনেমাটির আয় ১৪ কোটির টাকার বেশি বলে জানা গেছে। বিদেশের বাজারসহ মোট আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। সর্বশেষ গত শুক্রবারও মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানীসহ আরও অনেকে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ