ATN
শিরোনাম
  •  

ফুলপ্রেমী কেয়া ও স্বপ্নবাজ তৌসিফের গল্প ‘অবশেষে তুমি এলে’

         
ফুলপ্রেমী কেয়া ও স্বপ্নবাজ তৌসিফের গল্প ‘অবশেষে তুমি এলে’

ফুলপ্রেমী কেয়া ও স্বপ্নবাজ তৌসিফের গল্প ‘অবশেষে তুমি এলে’

ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবহে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য করেছেন পারভেজ ইমাম।

রোমান্টিক ট্রাজেডি ও পারিবারিক আবহে নির্মিত নাটকটির গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরীর ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফুলের দোকানকে ঘিরে দুই তরুণ-তরুণীর স্বপ্নময় জীবনের গল্প। কেয়া পায়েল অভিনীত চরিত্রটি অফিস শেষে বাসায় ফেরার পথে সালমানের ফুলের দোকানে ফুল কিনতে আসে। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ মাহবুব। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। নাটকটি গত ১৪ মে ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে।
ছবি
প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।

নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা এবং অবন্তি সিথি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ