ঈদযাত্রায় ২৭ মে’র ট্রেন টিকিট বিক্রি আজ, শতভাগ টিকিট মিলবে অনলাইনে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে ধরে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ রোববার (১৭ মে)।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট ধাপে ধাপে অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে। এছাড়া ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
অন্যদিকে, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স