ATN
শিরোনাম
  •  

ব্যাংককে রোববার নারী ফুটবল দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

         
ব্যাংককে রোববার নারী ফুটবল দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

ব্যাংককে রোববার নারী ফুটবল দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ব্যাংককে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পের শেষ পর্যায়ে, রোববার বাংলাদেশ নারী দল দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচ খেলবে। আলপাইন স্পোর্টস অনুশীলন মাঠে অনুষ্ঠেয় রুদ্ধদ্বার এ ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী লিগের প্রথম স্তরের দল ব্যাংকক উইমেন এফসি। ‎

এ ম্যাচ খেলে ব্যাংকক থেকেই আগামী ২১ মে ভারতের গোয়ায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ মিশনে রওনা হবে বাংলাদেশ নারী দল। ২৫ মে থেকে গোয়ায় শুরু ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপে আফঈদা-ঋতুপর্ণাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। ‎

নারী সাফ ফুটবলে টানা দুবারের বাংলাদেশ শনিবার ব্যাংককে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবল দলকে অনুপ্রাণিত করেছেন। ‎

তিনি আলপাইন স্পোর্টস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিসাক সুনতারোসের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে দুই পক্ষই ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে। ‎

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ