গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার
গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার বিকালে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিরোধী জোটের নেতাদের বক্তব্যে গণ ভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি ওঠে আসে পদ্মায় পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিও।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন ১১ দলীয় ঐক্যের শরীক দলের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেয়া রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকে থাকতে পারবে না।
পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে, বিরোধীদলীয় নেতা জামায়াত আমীর ড. শফিকুর রহমান পদ্মা নদীর পানির হিস্যা বুঝে নেওয়া ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান।
ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগ করে বিরোধী দলের নেতা আরও বলেন, বিশ্ব সম্প্রদায়ের এ নিয়ে কথা বলা উচিত।
রিপোর্ট : র/মা. হা