ATN
শিরোনাম
  •  

নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার : প্রধানমন্ত্রী

         
নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার : প্রধানমন্ত্রী

নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসের বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের ১ মাসের মধ্যে সেটা শুরু করেছি। তবে যেই বাজেট থেকে এই ফ্যামিলি কার্ড শুরু করেছি, তা এই বাজেটে নেই। আগামী বাজেটে বরাদ্দ দিয়ে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।

সেখান থেকে পরবর্তী কর্মসূচিস্থল চাঁদপুরের কুমারডুগি গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। জনসভায় যোগ দিয়ে, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বর্তমানে একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়। কিন্তু একটি মহল রাজনীতির নামে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকব না বললেন সরকারপ্রধান।

এরআগে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের হয়ে থাকে তবে সে দাবি পূরণ করা হবে।

নির্বাচনের আগে করা সব ওয়াদা পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ