ATN
শিরোনাম
  •  

কুমিল্লার বরুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

         
কুমিল্লার বরুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার বরুড়ার পথসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার বরুড়ায় পথসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভা প্রাঙ্গণে পৌঁছান তিনি।

পরে মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মীও তাকে অভিবাদন জানান।

দীর্ঘ ২৪ বছর পর আবারও এই মাঠে এলেন তারেক রহমান। এর আগে ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একে এম আবু তাহেরর আমন্ত্রণে তিনি এই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকেই মাঠে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

এছাড়া অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় অন্যান্য সংসদ সদস্য ও নেতারা উপস্থিত রয়েছেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ