সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা আর নেই
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন তিনি। একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
শিক্ষাজীবনে তিনি তোলারাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মিজানুর রহমান সিনহার মেয়ে ও একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স