ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রার চতুর্থ দিন, অর্থাৎ ২৬ মে’র ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শনিবার (১৬ মে)।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীসেবার সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে আগামী ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।
অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স