ফিফা বিশ্বকাপ সামনে রেখে ধাপে ধাপে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। সেই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বেলজিয়াম।
দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইনজুরির কারণে চলতি মৌসুমে খুব কম সময় মাঠে নামলেও তাকে স্কোয়াডে রেখে ঝুঁকি নিয়েছেন কোচ রুডি গার্সিয়া।
সম্প্রতি ৩৩তম জন্মদিন উদযাপন করা লুকাকু ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে এই মৌসুমে কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। তিনি সাতটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত দুই মাস তিনি বেলজিয়ামে পুনর্বাসনে ছিলেন।
তবুও জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর আস্থা রেখেই তাকে দলে রাখা হয়েছে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবার জি-গ্রুপে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।
লুকাকু সর্বশেষ বেলজিয়াম জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে, যেখানে তার দল ৪-৩ গোলে জয় পায়। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৪ ম্যাচে তার গোলসংখ্যা ৮৯।
লুকাকুর বিকল্প হিসেবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ফরোয়ার্ড মাতিয়াস ফার্নান্দেজ-পার্দোকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেনে ল্যামেন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), মাইক পেন্ডার্স (রেসিং স্ট্রাসবার্গ)
ডিফেন্ডার:
টিমোথি কাস্তাগনে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ম্যাক্সিম ডি কুইপার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), কোনি ডি উইন্টার (এসি মিলান), ব্র্যান্ডন মেচেলে (ক্লাব ব্রুগ), থমাস মুনিয়ার (লিল), নাথান এনগোয় (লিল), জোয়াকিন সেস (ক্লাব ব্রুগ), আর্থার থিয়েট (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
মিডফিল্ডার:
কেভিন ডি ব্রুইনা (নাপোলি), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা), নিকোলাস রাস্কিন (রেঞ্জার্স), ইউরি টিলেম্যানস (অ্যাস্টন ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ), অ্যাক্সেল উইটসেল (গিরোনা)
ফরোয়ার্ড:
চার্লস ডি কেটেলার (আটালান্টা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো (লিল), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (বেনফিকা), দিয়েগো মোরেরা (রেসিং স্ট্রাসবার্গ), অ্যালেক্সিস সায়েলেমেকার্স (এসি মিলান), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স