ATN
শিরোনাম
  •  

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৩

         
হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৩

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৩

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৩ জন।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায় (৫ জন) ও চট্টগ্রামে (৪ জন)। এছাড়া, ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। ফলে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৪১৬ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ