ATN
শিরোনাম
  •  

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

         
ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

চীন সফরে গিয়ে চীনা গোলাপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার জন্য গোলাপ ফুলের বীজ পাঠানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আজ শুক্রবার (১৫ মে) ট্রাম্প গিয়েছিলেন চীনের জোংনানহাই কম্পাউন্ডে। সেখানে থাকা গোলাপেই মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট।

জোংনানহাই কম্পাউন্ডে চীনের প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা থাকেন। এর পুরো অংশটি কঠোর নিরাপত্তায় বেষ্টিত।

ট্রাম্পকে নিয়ে সেখানে যাওয়ার পর চীনের প্রেসিডেন্ট বলেন, “চীনের কেন্দ্রীয় সরকারের নেতারা এখানে থাকেন এবং কাজ করেন। আমি নিজেও এখানে থাকি। এ স্থানটি ইম্পেরিয়াল বাগানের অংশ ছিল। এ কম্পাউন্ডের অনেক ইতিহাস রয়েছে। যারমধ্যে একটি গাছ আছে যেটি ৪৯০ বছর পুরোনো।”

উদ্যান ঘোরার সময় চীনা গোলাপ দেখে মুগ্ধ হন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটা খুব পছন্দ করেছি, দারুণ… এগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ।’ শি তখন জানান, তিনি সেই গোলাপের বীজ উপহার হিসেবে পাঠাবেন।

দুই নেতার ব্যক্তিগত বৈঠক প্রায় ১০ মিনিট স্থায়ী হয়, যা গণমাধ্যমের বাইরে অনুষ্ঠিত হয়। এরপর তারা বাগানের পথে হাঁটেন এবং একটি ঐতিহ্যবাহী চীনা নকশায় সাজানো স্থানে গিয়ে ছবি তোলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে চীনা কর্মকর্তারা তা করতে দেননি। তবে ট্রাম্প ভ্রমণ উপভোগ করছেন কি না জানতে চাইলে তিনি হাত তুলে ইতিবাচক ইঙ্গিত দেন।

পরে শি জিনপিং বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশ একটি ‘গঠনমূলক নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে’ পৌঁছেছে। এটাকে তিনি একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন। এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও উপস্থিত ছিলেন।

সূত্র: সিএনএন

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ