ATN
শিরোনাম
  •  

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে

         
রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও ডিমের ডজন ১৫০ টাকা। আর দেশি মুরগির জন্য ক্রেতাকে ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করতে হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা।

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, গত মাসে সোনালি মুরগির কেজি ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। এখন বেড়ে হয়েছে ৩৩০ থেকে ৩৫০০ টাকা। আর দেশি মুরগি সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। এদিকে, ১৭৫ থেকে বেড়ে ২০০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে।

সোনালীর দাম ১৫ থেকে ২০ টাকা কেজিতে বেড়েছে। বর্তমানে ৩৫০ টাকা বিক্রি করা হচ্ছে। দেশি মুরগি তো পাওয়া যাচ্ছে না। পেলে ৭০০ টাকার উপরে বিক্রি করা হয়।

গত সপ্তাহের তুলনায় আজকে ডিমের দাম একটু বেশি। ১২০ টাকার ডজনের ডিম আজকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লারের সাদা ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সাইজের উপর দাম কিছুটা নির্ভর করছে বলে জানান বিক্রেতারা।

আজকে ডিমের তিন রকম দাম রয়েছে। ব্রয়লার বড় সাইজের ডিম ১৬০ টাকা, ব্রাউন কালারের ডজন ১৫০ টাকা ও সাদা ১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ