ATN
শিরোনাম
  •  

ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বিশেষের কাজ করবেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

         
ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বিশেষের কাজ করবেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বিশেষের কাজ করবেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাংলাদেশের দর্শকরা যাতে বরাবরের মতোই ফুটবল বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে পারে সেজন্য যা যা করার তা করা হচ্ছে বলে জানিয়েয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে তা অতিরিক্ত টাকা খরচ করে নয়,কৃচ্ছতা সাধন করেই তা করা হবে বলে জানান তিনি। এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। বিস্তা্রিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে।

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১জুন থেকে যুক্তরাষ্ট্র,কানাডা আর মেক্সিকোতে শুরু যাচ্ছে উন্মাদনার ২৩তম আসর। অথচ এখনও ঠিক হয়নি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই খেলা। ফলে আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দলগুলোর দারুণ উত্তেজনা সৃষ্টি করা খেলা দেখা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা।

বরাবরই ফিফা বাংলাদেশ টেলিভশনকে ফ্রি সুযোগ দেয় খেলা দেখানোর জন্য। তবে এবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছ থেকে বাংলাদেশে খেলা দেখানোর মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবুক পিটিই লিমিটেড। এখন সেই প্রতিষ্ঠান বাংলাদেশে তা বিক্রি করার চেষ্টা করছে।তবে ২০২২ বিশ্বকাপের চেয়ে অনেক বেশি মূল্য হাঁকাচ্ছে। এজন্য বাংলাদেশকে বিশ্বকাপ দেখাতে লাগবে প্রায় ২০০ কোটি টাকা!বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন মন্ত্রী প্রতিমন্ত্রী সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সরকারকে সবকিছু করতে হচ্ছে।এক্ষেত্রে প্রশ্ন ছিলো এই অবস্থায় কি তাহলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন না এবারের বিশ্বকাপ?

ফিফা আগের নীতিমালা বাতিল করলে ২০২২ সালে উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তখন ‘বিশেষ বাজেটে ৯৮ কোটি টাকা খরচে সম্প্রচার স্বত্ব কিনে বিটিভি। তবে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছিলো বলে অভিযোগ আছে। এ বিষটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী্।

এবার শুধু বাংলাদেশ নয় চীন, ভারতের সম্প্রচার নিয়েও একই জটিলতায়।

রিপোর্ট : র. ই.র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ