ইরানে হামলা চালিয়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে নেতানিয়াহু
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলার গোপনে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বুধবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। যদিও আমিরাত এই দাবি অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এ গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকে জানতেন। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য।
এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন। যা ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই ইরানি নেতাদের জানিয়েছিল।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েলের সঙ্গে এসব আঁতাত, বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।
রিপোর্ট : অ. মৈ/মা. হা