সামনেই ২০২৬ বিশ্বকাপ, এর আগমুহূর্তে নিজের সেরা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করার পথে এবার মেসি করলেন জোড়া গোল। হ্যাটট্রিকও পেতে পারতেন আর্জেন্টাইন কিংবদন্তি। কিন্তু ম্যাচের শেষ গোলটা আত্মঘাতী হিসেবে ধরায় সেটি হয়নি।
লিওনেল মেসির জোড়া গোলে মেজর সকার লিগে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে উড়িয়ে দিয়েছে মেসির দল।
প্রতিপক্ষের মাঠে ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোল করে দলকে ১–০ গোলে এগিয়ে দেন মেসি। এরপর ঘুরে দাঁড়িয়ে ৪৯ মিনিটের মধ্যে ২–১ গোলের লিড নেয় সিনসিনাটি। ৫৫ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে মায়ামিকে আবারও সমতায় ফেরান মেসি।
ম্যাচে ২ গোল করার পাশাপাশি মোট ৪টি গোলে অবদান রাখেন মেসি। ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা এখন ৯০৯। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল এবং ৪টি গোল করিয়েছেন মেসি। তবে এমএলএসেই তাঁর গোল ১২ ম্যাচে ১১টি।
উত্থান–পতনের ম্যাচে ৬৪ মিনিটে আবার লিড হারায় ইন্টার মায়ামি। তবে মায়ামিকে আবার সমতায় ফেরার পথ তৈরি করে দেন মেসিই। ৮৪ মিনিটে মেসির বাড়ানো বল ধরেই গোলটি করেন জার্মান বার্তেরামি।
৮৯ মিনিটে সিনসিনাটির ফেরার রাস্তা একেবারেই বন্ধ করে দেয় মায়ামি। লিওনেল মেসির শট পোস্টে লেগে জালে জড়ানোর আগে প্রতিপক্ষের গোলরকিপারের গায়ে আলতো করে ছঁয়ে যায়, সে কারণে কাগজে–কলমে আত্মঘাতী গোলের স্বীকৃতি পেলেও মূলত এ গোলটি একরকম মেসিরই।
২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে মায়ামি। এক ম্যাচ কম খেলে ন্যাশভিলের পয়েন্ট ২৭। বিশ্বকাপের আগে কিংবদন্তী মেসির এমন ফর্মে নিশ্চয়ই খুশি হবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ২০২৬।
রিপোর্ট : কা/মা. হা