ATN
শিরোনাম
  •  

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

         
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার, রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা।

এসময় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, দায় স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগসহ ৫ দফা দাবি জানান শিক্ষার্থীরা। বহিরাগতদের অবাধ প্রবেশ এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটছে দাবি করে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ নারী শিক্ষার্থীদের হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠনের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তি বহিরাগত বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ