ATN
শিরোনাম
  •  

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো : ট্রাম্প

         
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো : ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো : ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিং-এর ঐতিহাসিক গ্রেট হল অব পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের শুরুতে একথা বলেন ট্রাম্প।

ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শিকে জানান, আমার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছেন। শুধু চীনের প্রেসিডেন্ট শিকে সম্মান জানাতে বিশ্বের সেরা ব্যক্তিরা তার সঙ্গে এসেছেন।

মানুষ এই বৈঠককে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করছে উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংকে বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

এর আগে, আজ সকালে ট্রাম্প বেইজিং-এর ঐতিহাসিক গ্রেট হল অব পিপল-এ পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় করমর্দন করেন দুই নেতা। ট্রাম্পকে গার্ড অব অনার প্রদান করে চীনা বাহিনীর একটি সুসজ্জিত দল।

রিপোর্ট : অ. মৈ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ