স্পোর্টস দুনিয়ায় নতুন করে আলোচনায় রিয়াল মাদ্রিদ। মাঠের ব্যর্থতা, ড্রেসিংরুমের অস্থিরতা আর সংবাদমাধ্যমের সমালোচনার মধ্যেই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না।
নিজের অবস্থান আরও শক্ত করতে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ কর্তা।
জরুরি সংবাদ সম্মেলনে পেরেজ অভিযোগ করেন, স্পেনের একটি অংশের গণমাধ্যম পরিকল্পিতভাবে তার এবং ক্লাবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে তিনি জানান, রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়েছে এবং বর্তমান বোর্ডও নির্বাচনে অংশ নেবে।
এদিকে টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন, এল ক্লাসিকোয় হারের হতাশা এবং খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের খবর ঘিরে চাপ বাড়ছে রিয়াল শিবিরে। তবে খেলোয়াড়দের ইস্যুতে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান পেরেজ। বার্সেলোনার বিরুদ্ধে চলমান নেগ্রেইরা কাণ্ডে উয়েফার কাছে গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন বলেও জানান তিনি।
রিপোর্ট : জে/মা. হা