ATN
শিরোনাম
  •  

জুনেই শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু, সহায়তায় চীন

         
জুনেই শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু, সহায়তায় চীন

জুনেই শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু, সহায়তায় চীন

বাংলাদেশের জন্য টিকা সহায়তায় এগিয়ে এসেছে চীন। জুনের মধ্যেই শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ​

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২-এ। ​

আজ বুধবার চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকার একটি চালান, স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে। ​

আজ সকালে সচিবালয়ে আয়োজিত টিকা হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিগত দুই সরকারের অবহেলা ও তথ্য জালিয়াতির কারণে স্থবির স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে, কাজ করছে বর্তমান সরকার। দুই সরকার শুধু হামের টিকা নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন-A ক্যাপসুল ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তবে এরই মধ্যে অভাবনীয় সাফল্য এসেছে হামের টিকাদান কর্মসূচিতেও। ​

​এদিকে, দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাধীনতার পর স্বাস্থ্য খাতকে বর্তমানের মতো আর কখনো এতো বেশি প্রাধান্য দেওয়া হয়নি। এরই মধ্যে জিডিপির ১ শতাংশ বরাদ্দের ঘোষণা এসেছে। মাঠ পর্যায়ে ৪২ হাজার স্বাস্থ্যকর্মীর সঙ্গে যুক্ত হচ্ছেন আরও এক লাখ কর্মী। ​

​একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, এক কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনের পথে সরকার। মাত্র চার সপ্তাহে লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ​

রিপোর্ট : র. ই. র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ