আইন প্রণয়নে সংসদ সদস্যরা কি শুধু রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার হচ্ছেন? সংসদ আদৌ সার্বভৌম কি? আইন তৈরিতে এমপিদের ভূমিকা আসলে কতটুকু? এমন প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
আজ বুধবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিটিজেনস ফোরামের গোলটেবিলে আলোচনায় এসব প্রশ্ন তুলে ধরেন তিনি।
২৪-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় যাত্রা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের। এই সংসদ কি গণতন্ত্রের মাইলস্টোন? এই প্রশ্ন নিয়ে সিটিজেনস ফোরাম বাংলাদেশের গোল টেবিলে আলোচনা হয় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
আলোচকরা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, যদি বর্তমান সংসদ, বর্তমান রাজনীতি ভুল পথে হাঁটে। যে সংসদকে কেন্দ্র করে এত আলোচনা, সেই সংসদের শুরুটা এখন পর্যন্ত ইতিবাচক, বেশিরভাগ আলোচক বলছেন সে রকমই। কিন্তু প্রশ্ন উঠছে ভবিষ্যতে অনেকটা পথ, কতটুকু সত্যিকারের পরিবর্তন আসতে পারবে রাজনীতিতে?
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা