ATN
শিরোনাম
  •  

জুলাই হত্যাযজ্ঞ : শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরু

         
জুলাই হত্যাযজ্ঞ : শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরু

জুলাই হত্যাযজ্ঞ : শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরু

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যা মামলায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ আজ বুধবার শুরু হলো। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন।

একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে।

মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিরা সবাই পলাতক থাকায়, তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রিপোর্ট : সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ