ATN
শিরোনাম
  •  

বংশালের নয়াবাজারে হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

         
বংশালের নয়াবাজারে হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বংশালের নয়াবাজারে হাত-পা বাঁধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজধানীর বংশাল এলাকার নয়াবাজারে একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) নয়াবাজার বাগডাসা লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং মুখ জানালার পর্দা দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিসার আলী ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। প্রায় তিন মাস আগে তিনি নয়াবাজারের ওই বাসাটি ভাড়া নেন এবং সেখানে একাই বসবাস করছিলেন।

এ ঘটনায় বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিসার আলীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যাকাণ্ডটি একদিন আগে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসায় আলো জ্বলতে দেখে নিসার আলীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার বাইরে থেকে পর্দা সরিয়ে ভেতরে তাকালে তিনি নিসার আলীকে পা-বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের জানানোর পাশাপাশি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ