নাজমুল হোসেন শান্ত মাত্র ১৩ রানের জন্য গড়তে পারলেন না নতুন বিশ্বরেকর্ড। পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও থামতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসে শান্ত আউট হন ৮৭ রানে। এই ইনিংসেও সেঞ্চুরি করতে পারলে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তৃতীয়বারের মতো এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন তিনি। এর আগে টেস্ট ক্যারিয়ারে দুইবার এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করার নজির রয়েছে তার।
টেস্ট ইতিহাসে তিনবার জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার।
এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে ১৪৬ ও ১২৪ রান করেছিলেন শান্ত। পরে ২০২৪ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেন ১৪৮ ও অপরাজিত ১২৫ রান।
এক টেস্টে দুইবার জোড়া সেঞ্চুরির কীর্তিতে শান্ত নাম লিখিয়েছেন জর্জ হ্যাডলি, হাবার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, অরবিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা এবং ব্রেন্ডন টেইলরের পাশে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স