ATN
শিরোনাম
  •  

এআই প্রযুক্তির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

         
এআই প্রযুক্তির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

এআই প্রযুক্তির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন আনল ওয়ালটন

উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসম্পন্ন ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন WWM-ATT80 ও WWM-ATT90। এআই ফিচারযুক্ত এই মডেল কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম, ফলে ব্যবহারকারীরা পাবেন আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।

নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারসমৃদ্ধ WWM-AFB80 ও WWM-AFB90, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ সুবিধাসম্পন্ন WWM-AFD80 এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন এসব ওয়াশিং মেশিনের উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ আল জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স ও আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এসব ওয়াশিং মেশিন দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিনেত্রী জয়া আহসান বলেন, ওয়ালটন নিয়মিতভাবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন ওয়াশিং মেশিন বাজারে আনছে। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সংযোজনে কাজ করছেন। এ কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা বাড়ছে উল্লেখযোগ্য হারে। তিনি আরও বলেন, ওয়াশিং মেশিনসহ ওয়ালটনের বিভিন্ন পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ আল জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে, যা কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলে যুক্ত করা হয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর প্রযুক্তি। এছাড়া নির্দিষ্ট মডেলে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি সংযোজন করায় একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সল্যুশন পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি-অটোমেটিক টাইপের ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের ওয়াশিং মেশিনে ব্যবহৃত একাধিক ঘূর্ণন কৌশল কাপড়ের কোনো ক্ষতি ছাড়াই কার্যকরভাবে ধোয়ার সুবিধা দেয়। এছাড়া টাচ-স্ক্রিন প্যানেল ও স্টেইনলেস স্টিল ব্যবহারের কারণে মেশিনগুলো অধিক টেকসই ও দীর্ঘস্থায়ী হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ