ঈদে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার নির্দেশ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগার সংযুক্ত থাকার কথাও উল্লেখ আছে। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রাখা হয়েছে।
তবে দীর্ঘদিন ধরেও এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে রিট দায়ের করেন। পরে গত ১০ মার্চ আদালত রুল জারি করে জানতে চান, আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, বিচারাধীন ওই রিটের সম্পূরক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। তিনি জানান, ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে আদালতের কাছে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছেন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স