নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ
মিরপুর টেস্টে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এই সময়ের মধ্যে টানা ১১টি ম্যাচে হেরেছিল টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রথমবারের মতো জয় পায় বাংলাদেশ এবং দুই ম্যাচের সিরিজ জেতে ২-০ ব্যবধানে। এবার মিরপুরেও পাকিস্তানকে হারিয়ে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় তুলে নিল শান্ত বাহিনী।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে কটবিহাইন্ড করান তাসকিন আহমেদ। ৫ বলে ২ রান করে ফেরেন তিনি। অন্য ওপেনার আজান আওয়াইস ৩৩ বলে করেন ১৫ রান। অধিনায়ক শান মাসুদও ব্যর্থ হন, তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।
৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। ফিফটি পাওয়া ফজলকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। ১১৩ বলে ১১টি চার মেরে ৬৬ রান করেন তিনি। পরের ওভারেই সালমান আগাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। সালমানের ব্যাট থেকে আসে ২৬ রান।
পরে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন তরুণ এই পেসার। দুজনই করেন ১৫ রান করে।
এরপর হাসান আলিকে ১ রানে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। পাকিস্তানের শেষ দুই উইকেটও তুলে নেন নাহিদ রানা। এতে ইনিংসে নিজের ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি পেসার। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং উপহার দেন তিনি।
এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আজান আওয়াইসের সেঞ্চুরিতে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। ২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স