ATN
শিরোনাম
  •  

বোনের বাড়ি থেকে ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

         
বোনের বাড়ি থেকে ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

বোনের বাড়ি থেকে ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম এবং তার ছেলে নিরব। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এ ঘটনায় আহত তার ভাগনে আফজাল মিঠুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ছেলে ও ভাগনেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ