ATN
শিরোনাম
  •  

হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

         
হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হামে ও ৬ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (১১ মে সকাল আটটা থেকে ১২ মে সকাল আটটা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৬ শিশু।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ২৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩২ হাজার ৮৭৭ শিশু বাড়ি ফিরেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ